০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান

  • আপডেট সময় : ০১:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 25

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। গত সোমবার (২৬ অক্টোবর) নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন। প্রার্থী হিসেবে মনোনীত করায় তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এলিজা জামান পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ২০০৩ সালে তিনি জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালেই শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক এবং পরবর্তীতে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ‘মাদার তেরেসা স্বর্ণপদক’ লাভ করেন তিনি।

উল্লেখ্য, রাজধানী মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় নাম আসায় দলীয় প্রধানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেন। ফলে পদটি শূন্য হয়। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির ৩৬টি সংরক্ষিত নারী আসনের একটিতে তিনি এমপি ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে আগামী ১২ নভেম্বর এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

29 October 2026

Spread the love
জনপ্রিয়

বিশ্বব্যাংকের পূর্বাভাস: ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩% বাড়ার আশঙ্কা

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান

আপডেট সময় : ০১:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬