০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তেল দিয়ে অস্ত্র কিনছে ইরান, চীনের কৌশলে কাবু আমেরিকা

  • আপডেট সময় : ০৫:২০:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • 27

তেল দিয়ে অস্ত্র কিনছে ইরান, চীনের কৌশলে কাবু আমেরিকা

আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা ও মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের সঙ্গে বাণিজ্য সচল রাখতে এক বিশেষ গোপন লেনদেন ব্যবস্থা গড়ে তুলেছে চীন। দীর্ঘদিনের নৌ অবরোধ ও স্ন্যাপব্যাক ব্যবস্থার মাধ্যমে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের মুখে থাকা তেহরানের জন্য এই পণ্য বিনিময় ব্যবস্থা বড় আর্থিক অবলম্বন হয়ে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বেশ কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা ও গোয়েন্দা তথ্যের বরাতে এই বাণিজ্যের চাঞ্চল্যকর চিত্র সামনে এসেছে।

সহজ কথায়, চীনকে তেল সরবরাহ করে সরাসরি কোনো ডলার বা নগদ অর্থ নেয় না ইরান। কারণ আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা সুইফট ব্যবহার করলে তাতে যুক্তরাষ্ট্রের নজরদারি ও নিষেধাজ্ঞার ঝুঁকি থাকে। তাই ইরানি তেলের মূল্যের সমপরিমাণ অর্থ চীনের একটি বিশেষ তহবিল বা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে ক্রেডিট হিসেবে জমা রাখা হয়।

পরবর্তী সময়ে এই ক্রেডিট ভাঙিয়ে চীন থেকে প্রয়োজনীয় ওষুধ, যানবাহন, অবকাঠামো নির্মাণের উপকরণ, যোগাযোগ সরঞ্জাম এবং এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো সামরিক সরঞ্জাম কিনে দেশে আনে তেহরান।

যুক্তরাষ্ট্রের নজরদারি এড়াতে অত্যন্ত গোপনে পরিচালিত এই কেনাবেচায় কয়েক বছর ধরে শত শত কোটি ডলারের লেনদেন হয়েছে। এতে কোনো আন্তর্জাতিক মুদ্রার প্রয়োজন না হওয়ায় ওয়াশিংটন এই বাণিজ্যিক সম্পর্ক সহজে আটকাতে পারছে না।

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ চীন কেপলারের তথ্যমতে ২০২৫ সালে ইরান থেকে জাহাজে আসা তেলের ৮০ শতাংশের বেশি অর্থাৎ দৈনিক গড়ে ১৪ লাখ ব্যারেল তেল কিনেছে। এই প্রক্রিয়ায় তেহরান যেমন অর্থনৈতিকভাবে টিকে থাকছে, তেমনি বেইজিংও কম দামে তেল পাওয়ার পাশাপাশি নিজস্ব ব্যাংক ও কোম্পানিগুলোকে মার্কিন শাস্তির ঝুঁকি থেকে সুরক্ষায় রাখতে পারছে।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিলেও চীন সরকার কৌশলগত কারণে এসব বাণিজ্যিক কার্যক্রম প্রকাশ্যে স্বীকার করা থেকে বিরত রয়েছে। আন্তর্জাতিক আইনে ভিত্তিহীন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা অব্যাহত রাখার ঘোষণা দিলেও বেইজিং ও তেহরানের এমন লেনদেনের বিষয়ে হোয়াইট হাউস এবং মার্কিন অর্থমন্ত্রী কঠোর সতর্কবার্তা দিয়ে আসছেন।

বিশ্লেষকদের মতে, সরাসরি আন্তর্জাতিক ব্যাংকিং পথ এড়িয়ে নিজস্ব এই ক্রেডিট ব্যবস্থার মাধ্যমে চীন প্রমাণ করছে যে মার্কিন হুমকি দিয়ে তাদের বাণিজ্যিক নীতি থামানো সম্ভব নয়।

14 September 2026

জনপ্রিয়
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

তেল দিয়ে অস্ত্র কিনছে ইরান, চীনের কৌশলে কাবু আমেরিকা

আপডেট সময় : ০৫:২০:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬