০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৮০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

  • আপডেট সময় : ০৪:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • 262

১৮০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসাকেন্দ্র বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ১২০০ থেকে বাড়িয়ে ১৮০০ করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। এর মাধ্যমে বর্ধিত শয্যাগুলোতে চিকিৎসা কার্যক্রম চালুর আনুষ্ঠানিক পথ সুগম হলো। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত অনুমোদনের বিষয়টি জানানো হয়।

এর আগে, স্বাস্থ্য সেবা বিভাগের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ এ বিষয়ে সম্মতি প্রদান করে। অর্থ বিভাগের সম্মতিপত্রে উল্লেখ করা হয় যে, শয্যা উন্নীতকরণ ও সেবা চালুর ক্ষেত্রে সরকারের যাবতীয় প্রচলিত বিধি-বিধান, নিয়ম-কানুন ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে প্রতিপালন করতে হবে। অর্থ বিভাগের এই ইতিবাচক সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তীতে স্বাস্থ্য সেবা বিভাগ তাদের চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন জারি করে।

নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদনের অনুলিপি অর্থ বিভাগ ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। দুই মন্ত্রণালয়ের এই ধারাবাহিক সিদ্ধান্তের মধ্য দিয়ে হাসপাতালের শয্যা সংখ্যা পুনর্নির্ধারণের প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলো।

উল্লেখ্য, জটিল রোগ, জরুরি চিকিৎসা এবং বিশেষায়িত সেবার ক্ষেত্রে বগুড়াসহ সমগ্র উত্তরাঞ্চলের বিপুলসংখ্যক মানুষের প্রধান ভরসাস্থল এই হাসপাতালটি। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য রোগী এখান থেকে সেবা গ্রহণ করেন। শয্যা সংখ্যা ৫০০ বাড়িয়ে ১৮০০-তে উন্নীত করায় হাসপাতালটির চিকিৎসাসেবার সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে, যা উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

30 October 2026

Spread the love
জনপ্রিয়

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৩

১৮০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

আপডেট সময় : ০৪:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬