০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: জামায়াতের আচরণ নিয়ে ডা. তাসনিম জাড়ার প্রশ্ন

  • আপডেট সময় : ১২:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • 26

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: জামায়াতের আচরণ নিয়ে ডা. তাসনিম জাড়ার প্রশ্ন

পিরোজপুরে ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর নিজ বসতভিটায় দাফনকাজে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। সোমবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অমানবিক ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, গত শনিবার সকালে মারা যাওয়া মানিক পশারীর দাফন ঠেকাতে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা মিছিল করেন এবং মাইক ও ফেসবুকে ঘোষণা দেন। এমনকি কবর খুঁড়তেও কেউ এগিয়ে আসেনি, শেষ পর্যন্ত পুলিশ পাহারায় এবং মেয়ে ও বোনদের দেওয়া মাটিতে মাঝরাতের পর তাঁর দাফন সম্পন্ন হয়। পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তাঁকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে গার্ড অব অনার ও দাফন ঠেকানোর ঘোষণা দিলেও পরে দাবি করেন তারা লাশের রাজনীতি করেন না।

ডা. জারা বলেন, কেউ মুক্তিযোদ্ধা কি না তা যাচাইয়ের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আদালত রয়েছে, কিন্তু জামায়াত নেতারা দাফন ঠেকিয়ে সেই মীমাংসা করতে চেয়েছেন। এটি এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেন দেশের মাটির দলিল তাঁদের নামে এবং নিজ বাড়িতে শায়িত হওয়ার অনুমতিও তাঁদের কাছ থেকে নিতে হবে। একাত্তরে দলীয় ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, নিজেদের বেলায় মানবাধিকার ও ইনসাফের কথা বললেও বিরোধিতায় থেকে এমন আচরণ করা হলে, ভবিষ্যতে রাষ্ট্রের পূর্ণ ক্ষমতা তাদের হাতে গেলে পরিস্থিতি কেমন ভয়াবহ হতে পারে—সেই প্রশ্নই এখন সামনে এসেছে।

26 October 2026

Spread the love
জনপ্রিয়

মাদারীপুর হাসপাতালে ৯ কোটির ই-টেন্ডার হ্যাক: তীব্র ওষুধ সংকটে রোগীরা

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: জামায়াতের আচরণ নিয়ে ডা. তাসনিম জাড়ার প্রশ্ন

আপডেট সময় : ১২:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬