জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ও শপথ পাঠ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শপথ অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন যে, সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জাতিসংঘের বাইরে কোনো সরকার বা অন্য কোনো উৎস থেকে নির্দেশনা চাইবেন না বা গ্রহণ করবেন না। তিনি জাতিসংঘের সনদ এবং সাধারণ পরিষদের সভাপতির আচরণবিধি অনুযায়ী সম্পূর্ণ সততা, বিচক্ষণতা ও আনুগত্যের সঙ্গে শুধু জাতিসংঘের স্বার্থেই কাজ পরিচালনা করবেন।
খলিলুর রহমানের এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ চার দশক পর বাংলাদেশ পুনরায় এই সম্মানজনক পদটি অর্জন করল। এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এ দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। উল্লেখ্য, গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে সভাপতি পদে নির্বাচিত হন খলিলুর রহমান। আগামী ২২ সেপ্টেম্বর বিশ্ব নেতাদের ভাষণের মাধ্যমে জাতিসংঘের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হতে যাচ্ছে।























