১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট তরুণ ব্যবসায়ী আখতারুল ইসলাম রিমনের নেতৃত্বে চীনের ক্যান্টন মেলায় গেলেন ২১ ব্যবসায়ী

আন্তর্জাতিক বাজারে ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধান এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে চীনের বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘ক্যান্টন ফেয়ার’-এ অংশ নিতে যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ২১ ব্যবসায়ী।

শনিবার (১৭ অক্টোবর) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন তাঁরা।
দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মনোনীত এ ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসায়ী ও সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি জেলার ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

শনিবার চেম্বারের সচিব বঙ্কিম চন্দ্র দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের গুয়াংজু শহরে ১৮ অক্টোবর থেকে পাঁচ দিনব্যাপী ক্যান্টন ফেয়ার শুরু হচ্ছে।

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম বৃহৎ এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা অংশ নিয়ে পণ্য আমদানি-রপ্তানি, নতুন পণ্য ও সরবরাহকারী অনুসন্ধান এবং পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পান।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্রতিনিধি দলে রয়েছেন সংগঠনটির সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন ছাড়াও পরিচালক মো. রাইহানুল ইসলাম লুনা, মো. নাজিবুর রহমান, মো. আব্দুল বারেক, মো. আরিফ উদ্দিন ইতি ও মো. আব্দুল আওয়াল।

এ ছাড়া প্রতিনিধি দলে রয়েছেন সদস্য মো. নাসিম, মো. নাজিমুল হক, মো. আব্দুল ওয়াশি মুহাম্মদ, মাসুম বিল্লাহ, আব্দুল মোমিন, ওমর ফারুক সুমন, ইসমাইল খান শামীম, মামুনুর রশিদ, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, আলি হাসান মুক্ত, রুবেল আলী, জাহিদ হাসান ও শরিফুল ইসলাম। প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন চেম্বারের সহকারী সচিব জয় কুমার ঘোষ।

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল ওয়াহেদ বলেন, “বর্তমান বিশ্বে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে বৈশ্বিক বাজারের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চীনের ক্যান্টন ফেয়ারে আমাদের প্রতিনিধি দলের অংশগ্রহণ চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের জন্য নতুন অভিজ্ঞতা অর্জন, আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও বলেন, এ সফরের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা, নতুন ব্যবসায়িক ধারণা এবং আন্তর্জাতিক পর্যায়ে গড়ে ওঠা যোগাযোগ ভবিষ্যতে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীরা বিশ্ববাজারের চাহিদা, পণ্যের গুণগত মান, আধুনিক ব্যবসায়িক কৌশল এবং নতুন সরবরাহব্যবস্থা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

এসব অভিজ্ঞতা কাজে লাগানো গেলে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, নতুন বাজার অনুসন্ধান এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে এ সফর।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

রাজধানীতে আসছিল ৫ লাখ ইয়াবার চালান, জব্দ হলো যাত্রাবাড়ীতে

চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট তরুণ ব্যবসায়ী আখতারুল ইসলাম রিমনের নেতৃত্বে চীনের ক্যান্টন মেলায় গেলেন ২১ ব্যবসায়ী

আপডেট সময় : ১২:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬