০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাসেরচরের পরিত্যক্ত পুকুরে কিশোরের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খাসেরচর পশ্চিমপাড়া এলাকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে আনুমানিক ১৫ বছর বয়সী অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে খাসেরচর পশ্চিমপাড়ার শহর আলীর বাড়ির পেছনের একটি পরিত্যক্ত পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হলে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে ওই এলাকায় আনুমানিক ১৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন কিশোরকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে উদ্ধার হওয়া মরদেহটি ওই কিশোরেরই কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে কীভাবে ওই কিশোরের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঝহারুল ইসলাম বলেন, “৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মরদেহটি আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরের বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

15 September 2026

জনপ্রিয়

ভাদ্রের শেষে সৈয়দপুরে ভারি বৃষ্টি, হাঁটু পানি ব্যস্ততম সড়কে

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

খাসেরচরের পরিত্যক্ত পুকুরে কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৩১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬