০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সমন্বিত পরিষ্কার অভিযান

দেশের বিভিন্ন জেলার মতো চাঁপাইনবাবগঞ্জেও ডেঙ্গু মশা ও ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় রোগটির ভয়াবহতা প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়, সকল থানা, পুলিশ ফাঁড়ি, তদন্তকেন্দ্র, পুলিশ লাইন্স, ব্যারাকসহ পুলিশের বিভিন্ন স্থাপনা ও আশপাশের এলাকায় একযোগে এ পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

অভিযানের সময় ডেঙ্গু মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে কীটনাশক স্প্রে করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজেও সরাসরি অংশ নেন এবং বিভিন্ন অপরিষ্কার স্থান নিজ হাতে পরিষ্কার করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এজন্য সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।

তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর উদ্দেশে বলেন, আপনারা আপনাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন। ডেঙ্গু মশা নিধনে সহায়তা করুন। ডেঙ্গু রোগ প্রতিরোধে এগিয়ে আসুন। নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করুন।

জেলা পুলিশের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

জেলা পুলিশের এ সমন্বিত উদ্যোগের মাধ্যমে শুধু পুলিশ স্থাপনাগুলো পরিচ্ছন্ন রাখা নয়, সাধারণ মানুষের মাঝেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আসুন, সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি—পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, ডেঙ্গুমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ি।

30 October 2026

Spread the love
জনপ্রিয়

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৩

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সমন্বিত পরিষ্কার অভিযান

আপডেট সময় : ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬