০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

  • Md.Rasel Khan
  • আপডেট সময় : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • 54

তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চলতি অর্থবছরের ১৩তম সভায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে মোট পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা জোগানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুইটি সংশোধিত প্রকল্প রয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে রয়েছে ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড INDUSTRIAL জোন’ শীর্ষক একটি নতুন প্রকল্প। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো— ‘ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’, ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন’ এবং ‘পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধন)’ প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুমোদন পেয়েছে ‘১০০টি উপজেলায় ১ টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প।

প্রধান প্রকল্পগুলো অনুমোদনের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ৪টি ছোট প্রকল্প সম্পর্কেও সভায় একনেককে অবহিত করা হয়। এই প্রকল্পগুলো হলো— বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, নৌবাহিনী স্কুল এন্ড কলেজ সাভার স্থাপন, বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমসেরনগর বিদ্যমান বিএএফ শাহীন কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধির জন্য ভৌত অবকাঠামো নির্মাণ এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ত্রিপিটক শিক্ষা কার্যক্রম ৪র্থ পর্যায় প্রকল্প।

গুরুত্বপূর্ণ এই একনেক সভায় সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী ও নীতি-নির্ধারকগণ উপস্থিত ছিলে

14 September 2026

জনপ্রিয়

উচ্চশিক্ষার মান ও গবেষণা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতির তাগিদ

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

আপডেট সময় : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬