০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইমারত পরিদর্শক আজাদের বিরুদ্ধে আবারও জমা পড়লো অভিযোগ

  • আপডেট সময় : ০৭:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • 27

Jatiyo Khobor

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। নতুন করে আবারও সামনে এসেছে তার বিভিন্ন অপকর্ম। চলতি মাসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং দুর্নীতি দমন কমিশন বরাবর দেয়া এক অভিযোগ তাকে নিয়ে বিতর্কের আগুনে ঢেলেছে ঘি।
অভিযোগে দাবি করা হয়েছে, রাজউকের নিয়ম বহির্ভুত ভবন নির্মাণ বন্ধে যেখানে এই ইমারত পরিদর্শকের পদক্ষেপ নেয়ার কথা, সেখানে উল্টো তিনিই মদদ দিচ্ছেন নিয়ম বহির্ভুত ভবন নির্মাণে। যেখানে রাজউকের ড্যাপ এরিয়ায় ভবন নির্মাণে নকশা অনুমোদন বন্ধ, সেখানে ফালগুনী রোডে ২৬৫/১/এ প্লটে ভবন নির্মাণ করছেন এর মালিক। প্লটটি প্রস্তাবিত সড়কের ওপর হলেও, আবুল কালাম আজাদ নিজে ওই ভবন পরিদর্শনে গিয়ে সব দেখেও ফিরে আসেন। ওই অভিযোগে দাবি করা হয় মোটা অংকের টাকার বিনিময়ে পুরো বিষয়টাই ম্যানেজ করেছেন এই ইমারত পরিদর্শক।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালে জোন-৪ এ থাকাকালীন বিভিন্ন ভবন মালিককে ভয়ভীতি প্রদর্শন, সামান্য ত্রুটিতে ভবন ভাঙ্গার হুমকিসহ বিভিন্নভাবে আজাদ হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এমনকি সম্প্রতি মিরপুরে একটি নির্মানাধীন ১০ তলা ভবনে ঘুষ দাবি করেন আবুল কালাম আজাদ। ভবন মালিকদের দাবি, নিয়ম মেনে ভবন নির্মাণের পরও নোটিশ প্রদান করেন এই ইমারত পরিদর্শক।
বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে নিজেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ভাগ্নে পরিচয় দেয়া আবুল কালাম আজাদ দিন বদলের সাথে সাথে বদলেছেন নিজের পরিচয়ও। বর্তমানে বিএনপির প্রভাবশালী কয়েকজন মন্ত্রীর পরিচয়ে আধিপত্য বিস্তার করে চলেছেন তিনি।

15 June 2026

ইমারত পরিদর্শক আজাদের বিরুদ্ধে আবারও জমা পড়লো অভিযোগ

জনপ্রিয়

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

ইমারত পরিদর্শক আজাদের বিরুদ্ধে আবারও জমা পড়লো অভিযোগ

আপডেট সময় : ০৭:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬