০৯:১২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

  • আপডেট সময় : ০৮:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • 233

Jatiyo Khobor

জুয়েল সরদার, রাজবাড়ী: রাজবাড়ীতে মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে।

শনিবার (১৩ জুন) ভোরে শহরের শ্রীপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কয়েক মিনিটের জন্য এ কর্মসূচি পালন করা হয়।

এ ঘটনায় মহাসড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে এর আগেই পালিয়ে যায় বিক্ষোভকারীরা।

স্থানীয় সূত্র ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে কয়েক ব্যক্তি রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় জড়ো হন। পরে তাঁরা মহাসড়কে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ‘রাজবন্দীদের’ মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের কারণে অল্প সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিছিলের ১ মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে। এতে দেখা যায়, ব্যানারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব রাজবন্দীর মুক্তির দাবির কথা উল্লেখ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইয়াছির আরাফাতসহ স্থানীয় কয়েকজন নেতা-কর্মীর নেতৃত্বে প্রায় অর্ধশত ব্যক্তি মিছিলে অংশ নেন। তাঁদের অনেকের মুখে মাস্ক এবং কয়েকজনের মাথায় হেলমেট ছিল। কারও কারও হাতে জাতীয় পতাকাও দেখা যায়।

এ ব্যাপারে আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, এ ধরনের কোনো ঘটনার তথ্য আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে শ্রীপুর এলাকায় কয়েক ব্যক্তি দেড় থেকে দুই মিনিটের মতো ঝটিকা মিছিল করেন। খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হলে তাঁরা সেখান থেকে চলে যান। তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

2 November 2026

রাজবাড়ীতে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

Spread the love
জনপ্রিয়
গ্রামীণফোনের ৯ মাসের মুনাফায় পতন, তৃতীয় প্রান্তিকে আয় অপরিবর্তিত

টানবাজারে বন্ডের কেমিক্যাল কালোবাজারি: গুদাম সিলগালা, জব্দ ৮১.৬ টন

রাজবাড়ীতে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আপডেট সময় : ০৮:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬