০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্ব ফাঁকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ: নারায়ণগঞ্জ ভ্যাটের ৪০ কোটি টাকার মামলা

  • আপডেট সময় : ০৭:৩৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • 8

নারায়ণগঞ্জ ভ্যাটের বড় সাফল্য: ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকির মামলা

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ এর নিবারক দল কর্তৃক JAMAL YARN TRADING, 56, S.M. MALEH ROAD (Tan Bazar), Narayanganj Sadar PS: Narayanganj: (BIN: 001292681-1401) নামীয় প্রতিষ্ঠানটি আকস্মিক পরিদর্শন করা হয়। এটি একটি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান। পরিদর্শনকালে প্রতিষ্ঠানের দোকানে মজুদকৃত মালামাল ও হিসাব ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়।

পর্যবেক্ষণের সময় প্রতিষ্ঠানটির মূসক সংক্রন্ত দলিলাদি নিবারক দলকে দেখাতে ব্যর্থ হয়। পরবর্তীতে প্রতিষ্ঠান হতে কিছু সংখ্যক রেজিস্টার, খাতা, চালান বই, গার্ড ফাইল এবং কম্পিউটার হতে অনুসন্ধান করে এক্সেল কপি এবং একটি বিবৃতি প্রতিষ্ঠান প্রতিনিধির স্বাক্ষরপূর্বক জব্দ করে এ দপ্তরে নিয়ে আসা হয়।

প্রাথমিকভাবে প্রতিষ্ঠান হতে প্রাপ্ত দলিলাদি পর্যালোচনায় দেখা যায় যে, আলোচ্য প্রতিষ্ঠান মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ মোতাবেক বিক্রয়ের সময় কোন মূসক চালান ইস্যু করেন না। তবে প্রাপ্ত দলিলাদি হতে প্রতিষ্ঠানের সুতা বিক্রয়ের বিবরণীতে দেখা যায় প্রতিষ্ঠানের ২০২২ সাল হতে ২০২৬ পর্যন্ত মোট বিক্রয় ৬৫৯,১৪,৬০,৫৯১/- (ছয়শত উনষাট কোটি চৌদ্দ লক্ষ ষাট হাজার পাঁচশত একনব্বই) টাকা। যার উপর ৫% ও ৭.৫% হারে প্রযোজ্য মূসক ৪০৪,০৪৪,৪৪২/- (চল্লিশ কোটি চল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত বিয়াল্লিশ) টাকা।

উক্ত প্রতিষ্ঠানটি জানুয়ারি/২০২২ হতে আগস্ট/২০২৬ পর্যন্ত সময়ের দাখিলপত্রে ( মূসক-৯.১) বিক্রয় দেখিয়েছেন ৩৯১,৬৫৩,২৩০/- টাকা। একইসময়ে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারী কোষাগারে রাজস্ব জমা প্রদান করেছেন ১,৩৩,৫০০/-(এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশত) টাকা। অর্থাৎ উল্লিখিত ৫ বছরে প্রতিষ্ঠানের নিকট সরকারের বকেয়া (৪০৪,০৪৪৪৪২-১,৩৩,৫০০) = ৪০,৩৯,১০,৯৪২/- (চল্লিশ কোটি উনচল্লিশ লক্ষ দশ হাজার নয়শত বিয়াল্লিশ) টাকা যা আদায়যোগ্য।

এমতাবস্থায়, প্রতিষ্ঠানটি ৪০,৩৯,১০,৯৪২/- (চল্লিশ কোটি উনচল্লিশ লক্ষ দশ হাজার নয়শত বিয়াল্লিশ) টাকা রাজস্ব (মূসক) ফাঁকি দিয়েছে যা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা-১৫, ৩২, ৪৫, ৪৯ ও ৬৪ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ২৫,৪০, ৪২, ও ৪৭ এর সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং প্রতিষ্ঠানের এহেন কার্যক্রম মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৮৫ এর (ছ), (ঞ), (ট) ও (ড) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ বিবেচিত হওয়ায় পরিহারকৃত মূসক, জরিমানা এবং আইনের ধারা-১২৭ অনুযায়ী সুদ আদায় করার লক্ষ্যে মূসক ফাঁকির মামলা দায়ের করা হয়েছে।

কমিশনার
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট,
নারায়ণগঞ্জ।

28 October 2026

রাজস্ব ফাঁকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ: নারায়ণগঞ্জ ভ্যাটের ৪০ কোটি টাকার মামলা

Spread the love
জনপ্রিয়

হৃদরোগ হাসপাতালে মোবাইল চোর আটক, পুলিশের সোপর্দ

রাজস্ব ফাঁকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ: নারায়ণগঞ্জ ভ্যাটের ৪০ কোটি টাকার মামলা

আপডেট সময় : ০৭:৩৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬