অসদাচরণ ও কর্মস্থল থেকে পলায়নের অভিযোগে সাবেক পুলিশ সুপার (এসপি) ড. তানিয়া আনসারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে কানাডায় অবস্থানরত এই কর্মকর্তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর আওতায় বিভাগীয় মামলা রুজু করা হয়েছে এবং তদন্তের স্বার্থে ১০ মে, ২০২৫ তারিখ থেকে ভূতাপেক্ষভাবে এই বরখাস্তের আদেশ কার্যকর ধরা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি পুলিশ সদরদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী কেবল খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে নেওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
26 October 2026






















