১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে শর্ত পূরণে ৭ দিনের প্রস্তাব ইরানের: সমাধান না হলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি

  • আপডেট সময় : ০২:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • 75

যুক্তরাষ্ট্রকে শর্ত পূরণে ৭ দিনের প্রস্তাব ইরানের: সমাধান না হলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনায় শর্ত পূরণের জন্য ৭ দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, পাকিস্তান ও কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনা চলছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ষষ্ঠ দিনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে—তবে তার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের দেওয়া শর্তগুলো মেনে নিতে হবে। ওয়াশিংটন মূল শর্তগুলোতে সম্মতি জানালেও অতিরিক্ত কিছু বিষয় যুক্ত করতে চাইছে বলে জানান তিনি।

আরাগচি আরও স্পষ্ট করেন যে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় ওয়াশিংটন তাদের সব প্রতিশ্রুতি পূরণ করলেই কেবল অন্যান্য বিষয় নিয়ে আলোচনা এগোবে। এদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো হবে না এবং মার্কিন অবরোধ প্রত্যাহার, তেল খাতের নিষেধাজ্ঞা শিথিল ও আঞ্চলিক সংঘাত বন্ধের মতো আস্থা তৈরির পদক্ষেপ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চূড়ান্ত আলোচনা হবে না।

29 October 2026

Spread the love
জনপ্রিয়

প্যান্ট-অন্তর্বাসে স্বর্ণের পেস্ট, শাহজালালে আটক দুই যাত্রী

যুক্তরাষ্ট্রকে শর্ত পূরণে ৭ দিনের প্রস্তাব ইরানের: সমাধান না হলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি

আপডেট সময় : ০২:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬