০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার পোশাক পরে মসজিদে ওসমান হাদির বিয়ে, বোনের আবেগঘন স্মৃতিচারণ

  • আপডেট সময় : ০১:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • 63

বাবার পোশাক পরে মসজিদে ওসমান হাদির বিয়ে, বোনের আবেগঘন স্মৃতিচারণ

সাদামাটা অথচ দারুণ আবেগঘন পরিবেশে মসজিদে সম্পন্ন হয়েছে ওসমান হাদির বিয়ে। বিয়ের দিন তিনি পরেছিলেন ২০১২ সালে প্রয়াত তাঁর বাবার আবা (জুব্বা) এবং মাথায় ছিল বাবারই পাগড়ি। জুমার নামাজ শেষে মসজিদে সম্পন্ন হওয়া এই বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

গত বুধবার (২১ অক্টোবর) ওসমান হাদির বোন মাসুমা হাদি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ভাইয়ের এই বিয়ের স্মৃতিচারণ করেন। সেখানে তিনি ভাইয়ের ভিন্নধর্মী ও সাদামাটা বিয়ের সাজ এবং আয়োজনের কথা তুলে ধরে লেখেন, ‘গায়ে আব্বার আবা, মাথায় আব্বার পাগড়ি, আমাদের ওসমান গনি বিয়ের সাজে। জুমার নামাজ শেষে মসজিদে ওসমান গনির বিয়ে সম্পন্ন হয়েছিল।’ একই সাথে কমেন্ট বক্সে তিনি ‘জাস্টিস ফর হাদি’ হ্যাশট্যাগ ব্যবহার করে তাঁদের বাবার প্রয়াণের কথা উল্লেখ করেন।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

হৃদরোগ হাসপাতালে মোবাইল চোর আটক, পুলিশের সোপর্দ

বাবার পোশাক পরে মসজিদে ওসমান হাদির বিয়ে, বোনের আবেগঘন স্মৃতিচারণ

আপডেট সময় : ০১:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬