দেশজুড়ে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে দেশের সকল উপজেলায় বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কমিটিতে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সভাপতি এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রয়াসে এই কমিটি কিশোর গ্যাং মোকাবিলায় কাজ করবে। তবে কমিটির মোট সদস্যসংখ্যা, নির্দিষ্ট কার্যপরিধি এবং কতদিনের মধ্যে এটি চূড়ান্ত করা হবে— সে বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
28 October 2026























