১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মৎস্যমন্ত্রীর ডিও লেটার

  • আপডেট সময় : ০৫:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • 85

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মৎস্যমন্ত্রীর ডিও লেটার

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন ও স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়াতে ৩৮টি জেলার ১১১ জন সংসদ সদস্যকে (এমপি) আধা-সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। গত রোববার (১৮ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট এমপিদের কাছে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টিনিরাপত্তা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ২৯ অক্টোবর পর্যন্ত চলা এই অভিযানের সময় নির্ধারিত এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

মন্ত্রী আরও জোর দিয়ে বলেন, এই জাতীয় কর্মসূচির সফলতা কেবল আইন প্রয়োগকারী সংস্থা বা মৎস্য অধিদপ্তরের ওপর নির্ভর করে না; বরং স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজ নিজ নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মী ও সুপরিচিত ব্যক্তিদের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, জেলেদের আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংসদ সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

রাজধানীতে আসছিল ৫ লাখ ইয়াবার চালান, জব্দ হলো যাত্রাবাড়ীতে

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মৎস্যমন্ত্রীর ডিও লেটার

আপডেট সময় : ০৫:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬