১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দূষণের কবলে দুমকী সদর

পটুয়াখালী জেলার দুমকী উপজেলা সদরে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা ও পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় পচনশীল বর্জ্য ও প্লাস্টিক দূষণে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, আবাসিক এলাকা, বাজার ও খালে প্রতিনিয়ত আবর্জনা জমছে। ফলে ছড়ানো দুর্গন্ধ ও দূষিত পরিবেশে পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার নতুন বাজার, পীরতলা বাজার, দুমকী থানার সংযোগ সড়ক, সৃজনী বিদ্যানিকেতন ব্রিজের আশপাশ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পশ্চিম গেটের কাছে জমছে আবর্জনার বিশাল স্তূপ। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় লোকজন খোলা স্থানে এবং পীরতলা খালে ময়লা ফেলছেন। এতে ঐতিহ্যবাহী পীরতলা খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে এর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।

অবকাঠামোগত ঘাটতির পাশাপাশি জনসচেতনতা ও নিয়মিত তদারকির অভাবে দিন দিন এ সংকট মারাত্মক আকার ধারণ করছে। স্থানটি পৌরসভা না হওয়ায় নিয়মিত বর্জ্য অপসারণের উদ্যোগ নেই বললেই চলে। এতে মশা-মাছির উপদ্রব ও পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, পর্যাপ্ত ডাম্পিং স্টেশন না থাকায় মেডিকেল বর্জ্যসহ সাধারণ আবর্জনা জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

এ বিষয়ে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, মাঝেমধ্যে বর্জ্য পরিষ্কার করা হলেও স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ কিছুটা ব্যয়বহুল। তবে ভবিষ্যতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি। এদিকে স্থানীয় বাসিন্দাদের তীব্র দাবি—আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য সংগ্রহ এবং খাল রক্ষায় সমন্বিত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

রাজধানীতে আসছিল ৫ লাখ ইয়াবার চালান, জব্দ হলো যাত্রাবাড়ীতে

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দূষণের কবলে দুমকী সদর

আপডেট সময় : ০৪:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬