০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় : ১২:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 71

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক অংশীদারি জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি জানান, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। এই সফরে বাণিজ্য ও বিনিয়োগের সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বিস্তারিত আলোচনা হবে। উল্লেখ্য, এর আগে এপ্রিলে আয়োজিত এক অনলাইন সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের পর বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় আস্থা আরও সুদৃঢ় হয়।

এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের যুবরাজের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শিগগিরই সুবিধাজনক সময়ে দেশটি সফর করবেন। একইসঙ্গে সৌদি যুবরাজও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মুসলিম বিশ্বের পবিত্র শহর মক্কা ও মদিনার সুরক্ষায় বাংলাদেশ যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা দিতে আপসহীন ও প্রস্তুত রয়েছে।

বিআইআইএসএস এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের উদ্দেশ্য ছিল আইনের কঠোরতা বোঝানো: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১২:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬