০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু: দেশে মোট প্রাণহানি ১২০৪

  • আপডেট সময় : ০৬:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • 41

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু: দেশে মোট প্রাণহানি ১২০৪

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না; গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের (২০ অক্টোবর) বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ১ জন করে মারা গেছে। এতে করে এ বছর শুধু হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,১০০ জনে এবং পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে মারা গেছে ১০৪ জন। সব মিলিয়ে হাম সংক্রান্ত মোট প্রাণহানি বেড়ে হয়েছে ১,২০৪ জন।

এদিকে গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১,২১৭ জন রোগী এসেছে, যার মধ্যে ১,০৯৮ জনকে ভর্তি করা হয়েছে এবং নতুন করে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এলাকাভিত্তিক নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৮৬ জন, চট্টগ্রামে ২৫১, বরিশালে ১২৫, সিলেটে ১১৮, খুলনায় ৯৭, ময়মনসিংহে ৬৩, রাজশাহীতে ৩৩ এবং রংপুরে ২৫ জন রয়েছে।

চলতি বছর এ পর্যন্ত সারাদেশে হাম সংক্রান্ত চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন, যাদের মধ্যে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ থাকা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জনে, যার মধ্যে পরীক্ষাগারে ২৩ হাজার ১৯৯ জনের হাম নিশ্চিত হওয়া গেছে।

21 October 2026

Spread the love
জনপ্রিয়

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৫

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু: দেশে মোট প্রাণহানি ১২০৪

আপডেট সময় : ০৬:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬