১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে হামলা-পাল্টা হামলা: বিশ্ববাজারে বিশ্বজুড়ে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

  • আপডেট সময় : ০২:১১:১১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • 42

হরমুজ প্রণালিতে হামলা-পাল্টা হামলা: বিশ্ববাজারে বিশ্বজুড়ে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক রাজনীতির উত্তাপ ও মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাতের জের ধরে বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে। জ্বালানি পরিবহনের অন্যতম কৌশলগত ও গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এই উত্তেজনায় বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নতুন করে ঊর্ধ্বমুখী হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ০.৫৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৮০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ০.৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯২.১৪ ডলারে।

সামরিক এ সংঘাতের পেছনে উভয় দেশই একে অপরকে দায়ী করছে। তেহরানের দাবি, সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় তাদের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস হওয়ার জবাবেই তারা হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট তিনটি জাহাজ এবং অনুমোদনহীন পথে চলা দুটি তেলবাহী ট্যাংকারে পদক্ষেপ নিয়েছে। অপরদিকে ওয়াশিংটন জানিয়েছে, ওই অঞ্চলে অবস্থানরত ইরানি যুদ্ধজাহাজের সাম্প্রতিক কর্মকাণ্ডের জবাবেই তারা এই সামরিক অভিযান পরিচালনা করেছে।

উল্লেখ্য, চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ইতোমধ্যে ৩০ শতাংশেরও বেশি বেড়েছে। জ্বালানি পথ নিয়ে চলমান এ উত্তেজনায় বিশ্ব অর্থনীতিতে আবারও বড় ধরনের ধাক্কার আশঙ্কা প্রকাশ করছেন বাজার বিশ্লেষকরা।

14 September 2026

জনপ্রিয়

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৪৭,মামলা ৪৮

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

হরমুজ প্রণালিতে হামলা-পাল্টা হামলা: বিশ্ববাজারে বিশ্বজুড়ে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

আপডেট সময় : ০২:১১:১১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬