ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সাথে অপর এক কর্মকর্তার পূর্ববর্তী বদলির আদেশ বাতিল করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এই পদায়ন ও বদলি বাতিলের নির্দেশনা দেওয়া হয়।
পদায়নকৃত কর্মকর্তারা হলেন: মো. আতিকুর রহমান সচিবালয়-নিরাপত্তা-১ থেকে ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার,মো. ফজলুল হককে কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার থেকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমের সহকারী পুলিশ কমিশনার পদে এবং মাহমুদুল হোসাইনকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম থেকে কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্য এক নির্দেশনায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা আদেশে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণ) খান মাহমুদুল হাসানকে ট্রাফিক-মহাখালী জোনে বদলির যে নির্দেশ দেওয়া হয়েছিল,তা বাতিল করা হয়েছে।






















