১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে মিরপুর, ডিবিতে লালবাগ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনায় ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। অন্যদিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) মধ্যে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ হয়েছে লালবাগ বিভাগ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ।

বিকালে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেপ্টেম্বর মাসে অপরাধ বিভাগের মধ্যে মিরপুর বিভাগ প্রথম হয়েছে। শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে মিরপুর মডেল থানা। এ তালিকায় দ্বিতীয় হয়েছে আদাবর থানা এবং তৃতীয় হয়েছে উত্তরা পশ্চিম থানা।

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন। দ্বিতীয় হয়েছেন মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্যা।

শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মিরপুর থানার এসআই তারেক রহমান। দ্বিতীয় হয়েছেন ডেমরা থানার এসআই কাকন মিয়া এবং তৃতীয় হয়েছেন কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার।

সহকারী উপপরিদর্শক (এএসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. ইমদাদুল হক। দ্বিতীয় হয়েছেন পল্টন থানার এএসআই দুর্জয় বড়ুয়া এবং তৃতীয় হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মোহাম্মদ মজলিশ মিয়া।

এছাড়া গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি লালবাগ। এ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম হয়েছেন মহাখালী ট্রাফিক জোনের সার্জেন্ট আঞ্জুম আল হাসিব। দ্বিতীয় হয়েছেন এয়ারপোর্ট ট্রাফিক জোনের সার্জেন্ট মো. মারুফ রহমান ভূইয়া।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, মো. শফিকুল ইসলাম, মো. মাসুদ করিম, মোহাম্মদ শামসুল হক, মোহাম্মদ ওসমান গণি ও মো. আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন।

13 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগুন

সেপ্টেম্বরে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে মিরপুর, ডিবিতে লালবাগ

আপডেট সময় : ০৭:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬