০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে সাংবাদিকদের সাথে অ্যাসিল্যান্ড আল আমীন কবিরের মতবিনিময় সভা

  • ইমরান হোসেন
  • আপডেট সময় : ১২:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • 24

সিংগাইরে সাংবাদিকদের সাথে অ্যাসিল্যান্ড আল আমীন কবিরের মতবিনিময় সভা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো: আল আমীন কবির।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সরকারী কমিশনারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) মো: আল আমীন কবির ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করার পরিকল্পনা তুলে ধরে বলেন, ভূমি অফিসের প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বেদখল হওয়া খাল ও খাস জমি উদ্ধার, অবৈধ ইটভাটা উচ্ছেদ ও কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটা বন্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক কালের কন্ঠের মোবারক হোসেন, সদস্য সচিব আজকের পত্রিকার সুজন মোল্লা, সদস্য, শীর্ষ নিউজের জসিম উদ্দিন সরকার, দৈনক জনকণ্ঠের হাবিবুর রহমান রাজিব, বাংলা টিভির রেজাউল করিম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ বিপ্লব, দৈনিক জাতীয় খবরের ইমরান হোসেন ও আনন্দ টিভির মোশারফ হোসেন মোল্লা প্রমূখ।

তারা ভূমি অফিসের অনিয়ম-দুর্নীতি বিভিন্ন সমস্যা, দালাল চক্রের দৌরাত্ম, ভূমি সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতা এবং সেবা প্রত্যাশী সাধারণ মানুষের হয়রানির বিষয়ে এসিল্যান্ডের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় এসিল্যান্ড ভূমি অফিসের বিদ্যমান সমস্যা, অনিয়ম-দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। এসব কাজে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন ও সার্বিক সহযোগিতা কামনা কারেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক সকালের সময়ের মিজানুর রহমান, তরুনকণ্ঠের মাহমুদুল হাসান, দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, জিএম টিভির আব্দুল গফুর, মুভি বাংলার ছানোয়ার হোসেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুর রহমান।

এছাড়াও মতবিনিময় সভায় দৈনিক আলোকিত সকালের সোহেল রানা, নব বাণীর কামরুল হাসান ও ভোরের আওয়াজের সানাউল্লাহ সাকিব উপস্থিত ছিলেন।

13 September 2026

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটি: প্রবীণ-নবীনের ভারসাম্যে থামল শেষ মুহূর্তের সিদ্ধান্ত

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

সিংগাইরে সাংবাদিকদের সাথে অ্যাসিল্যান্ড আল আমীন কবিরের মতবিনিময় সভা

আপডেট সময় : ১২:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬