০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজারে ভয়াবহ ধস: একদিনেই ডিএসইএক্স ১০৪ পয়েন্ট পতন, লেনদেনে ২৪ শতাংশ ঘাটতি

  • আপডেট সময় : ০৬:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 60

শেয়ারবাজারে ভয়াবহ ধস: একদিনেই ডিএসইএক্স ১০৪ পয়েন্ট পতন, লেনদেনে ২৪ শতাংশ ঘাটতি

দেশের শেয়ারবাজারে ফের বড় ধরনের অস্থিরতা ও বড় দরপতন দেখা দিয়েছে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে অবস্থান নিয়েছে। সম্প্রতি বাজারে কয়েক দিনের ওঠানামার ধারাবাহিকতায় মাঝে কিছুটা সূচক বাড়লেও মূল পতনের ধারা থেকে বাজার বের হতে পারেনি। টানা দরপতনের এ চিত্রে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সূচকের বড় পতনের পাশাপাশি লেনদেনের পরিমাণেও বড় ধস নেমেছে। রোববার ডিএসইতে মোট ৫৪৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৭২০ কোটি ৯২ লাখ টাকার তুলনায় ১৭৫ কোটি ৬৪ লাখ টাকা বা প্রায় ২৪ শতাংশ কম। লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৪৮টির (৮৯.৪৬ শতাংশ) দর কমেছে, বিপরীতে মাত্র ২০টির দর বেড়েছে এবং ২১টির দর অপরিবর্তিত ছিল।

একই দিনে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সমন্বিত পতন দেখা গেছে। দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমে ১৫ হাজার ২ পয়েন্টে নেমে আসে। সিএসইতে এদিন ১৭ কোটি ৩১ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়, যেখানে অংশ নেওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩০টির দর বেড়েছে, ১৫৭টির কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল।

15 September 2026

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা স্টক এক্সচেঞ্জের এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

শেয়ারবাজারে ভয়াবহ ধস: একদিনেই ডিএসইএক্স ১০৪ পয়েন্ট পতন, লেনদেনে ২৪ শতাংশ ঘাটতি

আপডেট সময় : ০৬:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬