রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ আটজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-২। আজ রবিবার (২৮ জুন) র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাই এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের ওপর দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় তথ্য-уপাত্ত বিশ্লেষণ করে মোহাম্মদপুর এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয় এবং চক্রের অন্যতম মূলহোতাসহ আটজনকে আইনের আওতায় আনা হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ রবিবার দুপুর আড়াইটায় কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে, যেখানে গণমাধ্যমকর্মীদের সামনে বিস্তারিত তুলে ধরবেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।























