০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

  • আপডেট সময় : ০৫:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • 27

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) ও রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়াতে আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে প্রতিষ্ঠানটির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। জবাবে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলও বাংলাদেশের এসব খাতে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে তাদের গভীর আগ্রহ প্রকাশ করে।

সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি, বন্দর ব্যবস্থাপনা এবং লজিস্টিকস খাতের আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। বিশেষ করে, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল ও এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড ১৫ বছরের জন্য পরিচালনা ও আধুনিকায়নে চুক্তিটি নিয়ে মতবিনিময় করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই অংশীদারিত্বের ফলে বন্দরের পরিচালন দক্ষতা ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একইসঙ্গে দেশের বন্দর অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং লজিস্টিকস ব্যবস্থাকে আরও দক্ষ ও কার্যকর করার বিভিন্ন সম্ভাবনা তুলে ধরে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশে নিয়ে আসার ওপর জোর দেওয়া হয়।

10 October 2026

Spread the love
জনপ্রিয়

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট সময় : ০৫:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬