ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৮৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানায় নিয়মিত মামলা,পুরোনো মামলা,গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮৯ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে মোহাম্মদপুরে ২৬ জন, আদাবরে ৪ জন, শেরেবাংলা নগরে ১০ জন, তেজগাঁও থানায় ২৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন এবং হাতিরঝিল থানায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-রাতুল রনি (২৮),মো. মিলন হাওলাদার (৪০),মো. আহসান হাবীব (২৪),মো. রাসেল (বয়স উল্লেখ নাই),আক্তার হোসেন (৪৫), মো. রাফি ইসলাম (২২), মো. ইমরান (৩০), মো. আরমান (২০), মো. রাব্বি (২৪), মো. হাসান ইব্রাহীম (২৪), মো. সাইফুল (২০), আব্দুর রহমান (৩০), মো. ফজলুল হক (২২), আলমগীর হোসেন (৩৪), মো. আল আমিন (২১), মো. আসাদুজ্জামান তামিম শ্রাবণ (২০), মো. জসিম উদ্দিন ওরফে পলাশ (৪৭), মো. আমিনুর ইসলাম (৪২), মো. আতিক (২২), মো. সোহেল (২২), মো. রাসেল (২৪), মো. ইব্রাহিম (২৮), চন্দন ঠাকুর (৫০), মো. শোয়েব (২৪), মো. সাজু (২৪) ও মো. জাহাঙ্গীর আলম ওরফে সোহেল (৫৩)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩০), মো. কামাল (৪২), মো. রাকিব খাঁন (২৪) ও মো. সোহেল (৩০)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মেহেদী হাসান শেখ (২০), মো. আল মামুন (২৩), মো. উজ্জল (২৩),মো. আব্দুল্লাহ (২৫), মো. সজিব (২০),জীবন (২৭),মো. রবিন (২৯), মো. বিল্লাল হোসেন (২৮), ইলিয়াস (২৬) ও শাহাদৎ আলম টিটু (৪১)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সোহাগ মিয়া (৩১), মো. জাহিদ হাসান (৩২), মো. নাজমুল হাসান নাহিদ (২০), মো. নাবিল (২১), মো. সোহাগ (২৩), আ. রহিম (৩৬),মো. জিহাদ (২২), মো. মাজহারুল (১৮),মো. রাজু (৪০),মো. তারিকুল ইসলাম (১৮),মো. মনির হোসেন (৩০),মো. শফিকুল ইসলাম ওরফে পাভেল (২৮), শীলা বেগম (২২),নাজমুল হোসেন (২৯), সাইফুল ইসলাম অপি (২৩), সামিউল ইসলাম সাজিদ (২০),তুষার আহাম্মেদ ওরফে সুজাল আহাম্মেদ মেহরাব (২৮), মো. রাকিবুল ইসলাম (৩২),মো. জয়নাল আবেদীন ওরফে শাকিল (৩০),শামীম আরা সুলতানা মিঠু (৬৪), ফাতেমা সুলতানা ঝুমকি (৫৬), মো. ফয়সাল রেজা (৩৬),মো. শফিকুল ইসলাম ওরফে শফি ওরফে শফিক পাগলা (৩৫),ওসমান তালুকদার (৩৮),মো. আব্দুল মোমিন ভূইয়া (৬৩) ও মো. লিটন চোকদার (৩৯)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ফারুক মিয়া (৪১), মো. আবু জাহের (৪০), মো. শাহরিয়ার সুজন (৩৮), মো. আবু তাহের (৬০), মাজাহারুল ইসলাম (২০), মো. খোকন (২২) ও কাউসার খান (১৯)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সুজাত মিয়া (৩২), মো. হৃদয় (২৩), মো. সজিব (২৬), মো. মুনসুরুল ইসলাম (৩৫), মো. সাগর (২৩), তাওহিদ (২৬),হাসান (২৩),মো. সোহেল (৩৮), মো. হাইয়্যুম (২২),মো. সালাম খান (৪০), নাজমুল হোসেন (২৮),শহিদুল (৪০),মো. রিপন (৪৭), মো. শাহিন (৩৫), মো. আলমগীর (৩৮) ও শেখ শাহ আলম জনী (৪০)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।























