রাজধানীর মিরপুরে রাড্ডা-এমসিএইচ-এফপি ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, মদদদাতাদের চিহ্নিতকরণ এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাত দিনের আলটিমেটাম প্রদান করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় মিরপুরে রাড্ডা সেন্টারের সামনে ঢাকা-১৪ আসনের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই কঠোর আলটিমেটাম দেন বক্তারা।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। তাঁরা এ হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
28 October 2026























