১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণেই আদর্শ নেতৃত্ব গড়ে উঠবে: রিদওয়ান মাযহারী

  • আপডেট সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 87

মহানবীর (সা.) আদর্শ অনুসরণেই আদর্শ নেতৃত্ব গড়ে উঠবে: রিদওয়ান মাযহারী

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নিজেদের চরিত্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। তিনি বলেছেন, নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণেই আদর্শ নেতৃত্ব গড়ে উঠবে। বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর ছালামবাগে রবিউল আউয়াল উপলক্ষে ‘সিরাতের আলোয় তরবিয়তি মাজলিস ও মতবিনিময় সভা’ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া আনওয়ারুল উলুম ছালামবাগ ক্যাম্পাস শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

রিদওয়ান মাযহারী বলেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবীজি (সা.)-এর চরিত্রের প্রশংসা করে তাঁকে ‘মহান চরিত্রের অধিকারী’ এবং মানবজাতির জন্য উত্তম আদর্শ হিসেবে উল্লেখ করেছেন। তাই নবীজি (সা.)-এর সিরাত শুধু জানা বা আলোচনার বিষয় নয়, বরং তা নিজেদের জীবনে ধারণ করতে হবে। শিক্ষাজীবন চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সত্যবাদিতা, আমানতদারি, শৃঙ্খলা, বিনয়, ধৈর্য ও দায়িত্ববোধ অর্জন করতে হবে, যার বাস্তব শিক্ষা দেয় মহানবীর (সা.) জীবন।

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজের নেতৃত্ব দেবে; তাই তাদের জ্ঞান ও মেধার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের দিক থেকেও নিজেদের প্রস্তুত করতে হবে। মহান আল্লাহ নবীজি (সা.)-কে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন এবং কোরআনের নির্দেশ অনুযায়ী আল্লাহর ভালোবাসার অন্যতম দাবি হলো রাসুল (সা.)-এর অনুসরণ করা। ফলে নবীজির (সা.) প্রতি ভালোবাসাকে তাঁর সুন্নাহ ও আদর্শ অনুসরণের মাধ্যমে বাস্তব জীবনে প্রকাশ করতে হবে এবং শিক্ষার্থীদের কোরআন, হাদিস ও সিরাত অধ্যয়নের মাধ্যমে সেই শিক্ষা প্রয়োগ করতে হবে।

ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া আনওয়ারুল উলুম ছালামবাগ ক্যাম্পাস শাখার সভাপতি বেলায়েত হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামিয়া কাসিম নানুতবী রামপুরার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা যাইনুল আবিদীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি মাহবুবুল আলম, রামপুরা থানা শাখার সভাপতি মুফতি হাসান আহমাদ কাসেমি, সহসভাপতি মুফতি ফারুক আহমাদ, যুব জমিয়ত বাংলাদেশের সহসভাপতি মাওলানা সুলাইমান মাদানী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এবং ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান নাঈম।

13 September 2026

জনপ্রিয়

কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের ৪ জন নিহত, আহত ৭

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

মহানবীর (সা.) আদর্শ অনুসরণেই আদর্শ নেতৃত্ব গড়ে উঠবে: রিদওয়ান মাযহারী

আপডেট সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬