০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহানন্দায় গোসল করতে নেমে দুই কলেজছাত্রের করুণ মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে খেলাধুলা শেষে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন ওরফে সান (১৯) এবং একই গ্রামের সোবহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)। তারা দুজনই কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চার বন্ধু মিলে খেলাধুলা শেষে মহানন্দা নদীতে গোসল করতে যান। একপর্যায়ে স্রোতের পানিতে তলিয়ে যান সুজন ও সাব্বির। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও তারা আর বেঁচে ছিলেন না।

গোবরাতলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ইউসুফ আলী বলেন, চার বন্ধু একসঙ্গে খেলাধুলা শেষে নদীতে গোসল করতে গিয়েছিল। পরে স্থানীয়রা নদী থেকে সুজন ও সাব্বিরের মরদেহ উদ্ধার করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, মহানন্দা নদীতে পানিতে ডুবে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দুই তরুণের আকস্মিক মৃত্যুতে গোবরাতলা ইউনিয়নের মহিপুর ভাটোপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

27 September 2026

জনপ্রিয়

মিয়ানমার থেকে চোরাইপথে আনা স্ক্র্যাপসহ আটক ৭

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

মহানন্দায় গোসল করতে নেমে দুই কলেজছাত্রের করুণ মৃত্যু

আপডেট সময় : ০৬:০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬