০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত একনেকের বৈঠক, আটকে গেল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প

  • আপডেট সময় : ০১:১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • 46

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত একনেকের বৈঠক, আটকে গেল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সরকারি বিজ্ঞপ্তিতে স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ বলা হলেও পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাপান গমনের উদ্দেশ্যে দাপ্তরিক কাজ দ্রুত শেষ করার তাগিদেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকটি স্থগিত হওয়ায় প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে। অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— তিতাস-৩২ ও ৩৩ নম্বর গ্যাসকূপ খনন, ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’, নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প। এছাড়া ঢাকা দক্ষিণ সিটির সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, পুলিশের বিশেষায়িত যানবাহন কেনা এবং পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোও এই তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

১৬১১১ নম্বরে ফোন, মাঝনদীতে অসুস্থ লঞ্চযাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত একনেকের বৈঠক, আটকে গেল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প

আপডেট সময় : ০১:১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬