১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সুপার তানিয়া আনসারীকে সাময়িক বরখাস্ত

কানাডায় অবস্থানরত পুলিশ সুপার ড. তানিয়া আনসারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। অসদাচরণ ও পলায়নের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. তানিয়া আনসারী আগে ঢাকা পুলিশ টেলিকমে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।

এ অবস্থায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বিবেচনা করে এ আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১০ মে থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন তার চাকরিসংক্রান্ত সুযোগ-সুবিধা ও অন্যান্য শর্ত সম্পর্কে প্রজ্ঞাপনের পরবর্তী অংশে বিস্তারিত উল্লেখ রয়েছে।

26 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২,মামলা ৪৩

পুলিশ সুপার তানিয়া আনসারীকে সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৯:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬