০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে শিক্ষার পাশাপাশি গবেষণামুখী করতে ভিসির বিশেষ নির্দেশনা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষা ও গবেষণার মান আরও সমৃদ্ধ করতে বিভাগীয় চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

‎বিশ্ববিদ্যালয়ের সুনাম ও একাডেমিক উৎকর্ষ ধরে রাখতে শিক্ষার পাশাপাশি গবেষণার মান বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

‎বুধবার (৯ সেপ্টেম্বর) ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স কক্ষে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

‎সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষা কার্যক্রম, গবেষণার অগ্রগতি, একাডেমিক পরিবেশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

‎সভায় ভাইস-চ্যান্সেলর বলেন, “বিশ্ববিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হলে শিক্ষার পাশাপাশি গবেষণার মান বাড়াতে হবে। প্রতিটি বিভাগকে গবেষণাবান্ধব পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানে মনোযোগী হতে হবে।

‎তিনি বলেন, প্রতিটি বিভাগকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যৃ্জ রেখে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

‎ভাইস-চ্যান্সেলর আরও বলেন, মানসম্মত গবেষণা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে বিভাগীয় চেয়ারম্যানদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

‎সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

‎মতবিনিময় সভায় শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, বিভাগগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও গবেষণামুখী শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

14 September 2026

জনপ্রিয়

এআইয়ের অনিয়ন্ত্রিত অগ্রগতিতে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে: ধীরগতির আহ্বান গবেষক ও বিশ্বনেতাদের

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

পবিপ্রবিতে শিক্ষার পাশাপাশি গবেষণামুখী করতে ভিসির বিশেষ নির্দেশনা

আপডেট সময় : ০৪:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬