০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, যানজট

নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে চারটার দিকে তারা শাহবাগে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারীরা জানান, জুমার নামাজ শেষে বিকাল তিনটার দিকে চকবাজারের চক মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা হন তারা। প্রায় ৪৫ মিনিট পর মিছিলটি শাহবাগে পৌঁছায়। এরপর সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন তারা।

এ সময় নোয়াখালীকে দ্রুত পৃথক বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়ন করে নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণা করতে হবে।

আন্দোলনকারীদের ভাষ্য, নোয়াখালীকে বিভাগ করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের নাগরিক সেবা পাওয়ার সুযোগ বাড়বে।

সড়ক অবরোধের কারণে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।

1 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

করতোয়া নদীর আউলিয়ার ঘাট নৌ-ট্র্যাজেডির ৪ বছর, স্বজন হারানোর ক্ষত এখনও শুকায়নি

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, যানজট

আপডেট সময় : ০৫:২৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬