০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় অভিযান: ঠাকুরগাঁওয়ে ১৭ লাখ টাকার ওষুধ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪, পিকআপসহ মালামাল উদ্ধার

  • আপডেট সময় : ০২:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • 34

গাইবান্ধায় অভিযান: ঠাকুরগাঁওয়ে ১৭ লাখ টাকার ওষুধ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪, পিকআপসহ মালামাল উদ্ধার

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকার ‘সৌহার্দ ফার্মেসি’ থেকে প্রায় ১৭ লাখ টাকার ওষুধ ও নগদ টাকা চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে চুরির সঙ্গে সরাসরি জড়িত তিনজন এবং চোরাই ওষুধ কেনাবেচায় সম্পৃক্ত এক ওষুধের দোকানদার রয়েছেন।

ঘটনাটি ঘটে গত ২৪ সেপ্টেম্বর রাতে। দুর্বৃত্তরা ফার্মেসির টিনের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং প্রায় ১৭ লাখ টাকার বিভিন্ন প্রকার ওষুধ ও ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার পর ফার্মেসির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং উন্নত তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মূল অভিযুক্তদের অবস্থান শনাক্তে নামেন পুলিশ সদস্যরা।

পরবর্তীতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ। এ সময় চোরাই ওষুধ বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং চুরি যাওয়া ওষুধের একটি অংশ উদ্ধার করা হয়। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে চক্রটিকে গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করতে পারায় পুলিশ প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

3 October 2026

Spread the love
জনপ্রিয়

খিলক্ষেতে নিখোঁজ সেই স্কুলছাত্র ১৩ দিন পর কমলাপুর থেকে উদ্ধার

গাইবান্ধায় অভিযান: ঠাকুরগাঁওয়ে ১৭ লাখ টাকার ওষুধ চুরির ঘটনায় গ্রেপ্তার ৪, পিকআপসহ মালামাল উদ্ধার

আপডেট সময় : ০২:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬