মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে পরিকল্পিত ভাবে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড প্রদান ও অপর পাঁচ আসামিকে খালাস দিয়েছেন জেলা দায়রা জজ আদালত।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই মামলার রায় দেন দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মুহাম্মদ রবিউল আউয়াল।
মৃত্যুদন্ড প্রদানরা হলেন মো: নুরুল ইসলাম, মো: সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি, আনোয়ার হোসেন। এর মধ্যে নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।
উলেখ্য মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার বাসায় ২০২৩ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় চাঁদা নিতে আসামী নুরুল ইসলাম ও অন্যান্য আসামীরা প্রবেশ করে নিহত নাঈমের বাবা চেরাগ মিয়া ও মা শামসুন নাহারকে গালাগালি ও মারধর শুরু করেন। নাঈম ঘটনা থামাতে এগিয়ে গেলে তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে আসামীরা। নাঈমকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
ঘটনার দু’দিন পর ৯ নভেম্বর নিহত নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানী শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফৌজদারী কার্যবিধির ১৮৯৮ এর ৩৬৮(১) ধারার বিধানমতে মৃত্যু দন্ডাদেশ প্রাপ্ত চার আসামীকে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসির রশিতে ঝুলিয়ে কার্যকর করার নির্দেশ প্রদান করেন আতালতের বিজ্ঞ বিচারক। সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলা থেকে ৫ জনকে খালাস দেয়া হয়।





















