কুষ্টিয়ার খোকসা উপজেলার চরবিহারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাওড় নদীর ঘাটে পাটকাঠির নিচেই পরিতক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার(৩০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩ টার দিকে হাওড় নদীর ঘাটে পাটকাঠির পালার ভিতর থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, চরবিহারিয়া গ্রামের মৃত সত্য ঘোষের ছেলে স্বপন ঘোষ(৫০) পাটকাঠি রোদে শুকানোর জন্য নাড়ছিল। পাটকাঠি নাড়তে নাড়তে পরিতাক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ০১ রাউন্ড কার্তুজ দেখতে পেয়ে খোকসা থানা পুলিশকে খবর দেয়। পরে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয।
এর আগে চলতি মাসের ১১ তারিখ দিবাগত রাতভর অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। তখন কোন অস্ত্র উদ্ধার হয়নি। সে সময় পুলিশ জানিয়েছিলেন, আটককৃতরা একতারপুর বাজারে ডাকাতির ঘটনার নিজেদের জড়িত থাকার ঘটনার সত্যতা স্বীকার করেছে। সেই সুত্র ধরেই স্থানীয়রা ধারণা করছেন, এক্তারপুর বাজারে ডাকাতির ঘটনায় এ অস্ত্র ব্যবহার করেছিলো ডাকাতরা।
এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মোশাররফ হোসেন জানান, চরবিহারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাওড় নদীর ঘাট সংলগ্ন এলাকা থেকে ০১ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।



















