০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতেই মনোযোগ সরকারের: অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ০১:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • 37

নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতেই মনোযোগ সরকারের: অর্থমন্ত্রী

দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিকে বর্তমান সরকারের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করে উদ্যোক্তা তৈরিতে বিশেষ জোর দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ‘ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল’ প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্যাংকিং সেবা গ্রহণে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে ঋণের মাধ্যমে স্বাবলম্বী করাই কর্মসংস্থান ব্যাংকের মূল উদ্দেশ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ৫০ কোটি টাকার এই পাইলট প্রকল্পের মাধ্যমে দেশে উল্লেখযোগ্য সংখ্যক নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরি হবে।

অনুষ্ঠানে সরকারের নতুন উদ্যোগ ‘সৃজনশীল অর্থনীতি’ বা ক্রিয়েটিভ ইকোনমির গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের সৃজনশীল মানুষকে কেবল ঋণ প্রদানের মধ্যেই সীমাবদ্ধ না রেখে তাদের উপযুক্ত প্রশিক্ষণ, পণ্যের ব্র্যান্ডিং ও বাজারজাতকরণের সমন্বিত সহায়তা দেওয়া হচ্ছে। গানসহ নানা ধরনের সৃজনশীল কাজে নিয়োজিতদের মূল্য সংযোজন (ভ্যালু অ্যাড) ও মনিটাইজেশনের মাধ্যমে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি কর্মসংস্থান ব্যাংককেও এ ধরনের উদ্ভাবনী কর্মসূচি নেওয়ার পরামর্শ দেন। একইসঙ্গে কর্মসংস্থান ব্যাংকের বর্তমান লাভজনক ধারার প্রশংসা করে খেলাপি ঋণ (এনপিএল) কমিয়ে ১ থেকে ২ শতাংশে নামিয়ে আনার ওপর তাগিদ দেন তিনি।

13 September 2026

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটি: প্রবীণ-নবীনের ভারসাম্যে থামল শেষ মুহূর্তের সিদ্ধান্ত

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতেই মনোযোগ সরকারের: অর্থমন্ত্রী

আপডেট সময় : ০১:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬