১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের জন্য সরকারি ভাতা ও সম্মানী ঘোষণা: প্রজ্ঞাপন জারি

  • আপডেট সময় : ০১:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • 29

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের জন্য সরকারি ভাতা ও সম্মানী ঘোষণা: প্রজ্ঞাপন জারি

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও সেবকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নীতিমালার অধীনে উপাসনালয়ের কর্মীদের জন্য নিয়মিত মাসিক সম্মানী এবং ধর্মীয় উৎসব উপলক্ষে উৎসব ভাতার সুনির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, নৈতিকতার প্রসার ও সামাজিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখা এসব সেবকদের আর্থিক অনিশ্চয়তা দূর হওয়ার পাশাপাশি তাদের আয় ও জীবনযাত্রার মান উন্নত হবে।

আর্থিক সহায়তার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীদের পেশাগত ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিকল্প আয়ের পথ তৈরির সুযোগ সৃষ্টি করা হবে, যা তাদের সামাজিক নিরাপত্তা জোরদার করবে।

সর্বোপরি, এই নীতিমালার মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের অবদানকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দেশের সকল সম্প্রদায়ের মধ্যে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

13 September 2026

জনপ্রিয়

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬২৯,সবচেয়ে বেশি মিরপুরে

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের জন্য সরকারি ভাতা ও সম্মানী ঘোষণা: প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০১:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬