০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদের দুই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

  • আপডেট সময় : ০১:১৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 31

ত্রয়োদশ জাতীয় সংসদের দুই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি ‘কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি’ ও ‘পিটিশন কমিটি’—এই দুই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি-বিধির বিধান অনুসরণ করে সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদ-নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটির প্রস্তাব উত্থাপন করেন এবং পরবর্তীতে স্পিকার তা গঠন করেন।

সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী গঠিত ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), এ. এম. মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সাকিলা ফারজানা (মহিলা আসন-৮), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং আখতার হোসেন (রংপুর-৪)।

অন্যদিকে কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী নাগরিকদের আবেদন ও পিটিশন পর্যালোচনার জন্য ১০ সদস্যের পিটিশন কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বেও রয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই কমিটির বাকি সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), এ. বি. এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), রকিবুল ইসলাম (খুলনা-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), নাহিদ ইসলাম (ঢাকা-১১) এবং মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)। উল্লেখ্য, এদিন ‘সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি’ এবং ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ও গঠন করা হয়।

13 September 2026

জনপ্রিয়

নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

ত্রয়োদশ জাতীয় সংসদের দুই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

আপডেট সময় : ০১:১৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬