০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের মোবাইল ও মাদক আসক্তি মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

  • আপডেট সময় : ০২:০০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • 44

তরুণদের মোবাইল ও মাদক আসক্তি মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি, মাদক ও হতাশা থেকে দূরে রেখে সুস্থ জাতি গঠনে খেলাধুলার প্রসার অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি মনে করেন, অ্যাথলেটিকস হলো ক্রীড়ার জননী, যার ভিত্তি মজবুত হলে অন্যান্য খেলাতেও দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে। খেলাধুলা জাতীয় গৌরব ও ঐক্যের প্রতীক হিসেবে বিশ্বমঞ্চে দেশকে সম্মানিত করে।

রাষ্ট্রপতি জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, সুস্থ জাতি গঠন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স, নতুন প্রতিভা অন্বেষণ এবং জেলা পর্যায়ে আধুনিক স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। রাষ্ট্রপতি মাঠ দখলমুক্ত রাখা, নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করা এবং নিয়মিত আন্তঃস্কুল প্রতিযোগিতা আয়োজনের ওপর বিশেষ জোর দেন।

বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান গুলোকে দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি উৎসর্গ করা এই প্রতিযোগিতা থেকে ভবিষ্যতে অনেক সম্ভাবনাময় অ্যাথলেট উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। পরবর্তীতে রাষ্ট্রপতি ১০০ মিটার স্প্রিন্ট খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে মেডেল বিতরণ করেন।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

নিজ অফিসকক্ষে হামলার শিকার আইইডিসিআর পরিচালক

তরুণদের মোবাইল ও মাদক আসক্তি মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

আপডেট সময় : ০২:০০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬