০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির ১১ পরিদর্শককে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে ১১ জন পুলিশ পরিদর্শককে বিভিন্ন ইউনিট ও রেঞ্জে বদলি করা হয়েছে।

গত ১ অক্টোবর পুলিশ সদরদপ্তরের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মইনুল ইসলামকে সিলেট রেঞ্জে, সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে, তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে এবং মো. মেহেদী হাসানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জ, ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশ, এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশ, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জ, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জ, মো. নজরুল ইসলামকে এপিবিএন এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া পুলিশ সদস্যদের আগামী ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ৮ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

3 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

ডিএমপির ১১ পরিদর্শককে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি

ডিএমপির ১১ পরিদর্শককে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি

আপডেট সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬