০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে পৌর প্রশাসনের জোরালো তৎপরতা

ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (০১.১০.২০২৬) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ৭ নম্বর টিমের উদ্যোগে বিকালে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে রাজারামপুর বিকাশনী ক্লাব মোড় থেকে শুরু হয়ে ভবানীপুর, চাঁদ হাজিপাড়া, মোন্নাপাড়া সহ বিভিন্ন এলাকার অলিতে-গলিতে এ কার্যক্রম পরিচালিত হয়।

‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বিশেষ অভিযান-২০২৬’ কর্মসূচির আওতায় এলাকার বিভিন্ন বাড়ি ও স্থানে বালতি, মগ, জগ, ডাবের খোসা, গামলায় জমে থাকা পানি, মশার সম্ভাব্য প্রজননস্থল ও অপরিচ্ছন্ন স্থান চিহ্নিত করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।

অভিযান চলাকালে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

এ সময় পৌর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম ও সাংবাদিক ফয়সাল আজম অপু বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভা কিংবা প্রশাসনের একক উদ্যোগ যথেষ্ট নয়। মশার প্রজননস্থল ধ্বংসে প্রতিটি পরিবার ও নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর দিতে হবে।

অভিযানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, সাংবাদিক প্রতিনিধি ফয়সাল আজম অপু ও জাকির হোসেন পিংকু, আরমান হোসেন, রেড ক্রিসেন্টের ভলেন্টিয়ার যুব প্রধান আব্দুল কাদের এর নেতৃত্বে সামীম, আফরোজা, মোমেনা, পৌরসভার সংশ্লিষ্ট টিমের সদস্য সুমন আলী, আতিকুল, ইবনে সউদ, প্রচারক মোস্তাফিজ রহমান মধুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসন জানিয়েছে, ডেঙ্গুর ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

3 October 2026

Spread the love
জনপ্রিয়

খিলক্ষেতে নিখোঁজ সেই স্কুলছাত্র ১৩ দিন পর কমলাপুর থেকে উদ্ধার

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে পৌর প্রশাসনের জোরালো তৎপরতা

আপডেট সময় : ০৬:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬