০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাড্ডাকাণ্ডে ছাত্রদলের সাবেক নেতা আওলাদ গ্রেফতার

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে আওলাদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রফিকুল ইসলাম জিন্নাহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার জানান, রাড্ডা সেন্টারে হামলার নির্দেশদাতাদের মধ্যে প্রায় ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিসি বলেন, গ্রেফতার ব্যক্তিদের কেউই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করছেন না। তবে প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। শনাক্ত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় এর আগে জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী,রাড্ডাকাণ্ডে এ পর্যন্ত মোট ১৮ জন গ্রেফতার হয়েছেন।

3 October 2026

Spread the love
ট্যাগ :
জনপ্রিয়

রাড্ডায় ভাঙচুর: জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ গ্রেফতার

রাড্ডাকাণ্ডে ছাত্রদলের সাবেক নেতা আওলাদ গ্রেফতার

আপডেট সময় : ০৩:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬