০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত: উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির আহ্বান

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করার পাশাপাশি মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক। অনুষ্ঠানে বিসিকের উপব্যবস্থাপক শামিম আক্তার মামুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন ও কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিসিক, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক ও কৃষি বিপণন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৭০ জন উদ্যোক্তা অংশ নেন। এ ছাড়া নওগাঁ চেম্বার অব কমার্স ও ক্ষুদ্র কুটির শিল্প মালিক সমিতির প্রতিনিধিরা বক্তব্য উপস্থাপন করেন। সভায় উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক সফলতা ও অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণে বিদ্যমান নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এ সময় তাঁরা প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, পণ্যের বাজারজাতকরণ সহজীকরণ এবং স্থানীয় পর্যায়ে উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বক্তারা তাঁদের আলোচনায় জানান যে, উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। জেলার স্থানীয় সম্পদ ও সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে, যা জেলার অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে। সভায় উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা শুনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠান শেষে কৃষি বিপণন অধিদপ্তরের ‘আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্প’-এর আওতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একজন উদ্যোক্তার মাঝে একটি ফুড কার্ট ভ্যান বিতরণ করা হয়।

3 October 2026

Spread the love
জনপ্রিয়

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৫৬ আসামি গ্রেফতার

নওগাঁয় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত: উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির আহ্বান

আপডেট সময় : ০৬:১৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬