০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু ও ভূরাজনীতিতে থমকে খাদ্যবাজার: ৩ বছরের চূড়ায় বিশ্ব খাদ্যমূল্য

  • আপডেট সময় : ০৫:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • 39

জলবায়ু ও ভূরাজনীতিতে থমকে খাদ্যবাজার: ৩ বছরের চূড়ায় বিশ্ব খাদ্যমূল্য

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, যুদ্ধ এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, গত আগস্টে বৈশ্বিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ২০২২ সালের নভেম্বরের পর সর্ব্বোচ্চ। এর আগের মাস জুলাইয়ে এই সংশোধন সূচক ছিল ১৩০ দশমিক ৮ পয়েন্ট। সংস্থটির প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো এই উর্ধ্বগতিকে বিশ্ব বাজারে ঝুঁকি ফিরে আসার একটি সতর্কসংকেত হিসেবে উল্লেখ করেছেন।

ইউরোপজুড়ে তীব্র দাবদাহ ও খরা, এশিয়ায় সম্ভাব্য এল নিনোর পূর্বাভাস এবং ইউক্রেন ও ইরান কেন্দ্রিক উত্তেজনার ফলে কৃষিপণ্যের বৈশ্বিক সরবরাহব্যবস্থা চরম অনিশ্চয়তায় পড়েছে। এ পরিস্থিতির কারণে ভুট্টা, চিনি, মাংস ও দুগ্ধজাত পণ্যের উৎপাদনে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগস্টে খাদ্যশস্যের সূচক ২ দশমিক ২ শতাংশ বেড়ে ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া ভোজ্যতেলের দাম বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ এবং চিনির মূল্যসূচক রেকর্ড ১১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছে এফএও। ২০২৬ সালে বিশ্বে মোট শস্য উৎপাদনের পূর্বাভাস জুলাইয়ের আগের হিসাব থেকে ৩ দশমিক ৪ মিলিয়ন মেট্রিক টন কমিয়ে ২ দশমিক ৯৮০ বিলিয়ন টন নির্ধারণ করা হয়েছে। এই অনুমিত হিসাব বাস্তবায়িত হলে ২০১৮ সালের পর এটাই হবে বৈশ্বিক শস্য উৎপাদনে সবচেয়ে বড় বার্ষিক পতন, যা গত বছরের তুলনায় প্রায় ২ শতাংশ কম। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দরুন শস্য পরিবহন বিঘ্নিত হওয়া এবং ইরান সংঘাতের প্রভাবে সার সরবরাহে ঘাটতি তৈরি হওয়া বিশ্ব খাদ্যবাজারের জন্য নতুন করে বড় ঝুঁকি তৈরি করছে।

14 September 2026

জনপ্রিয়

খিলক্ষেতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)

জলবায়ু ও ভূরাজনীতিতে থমকে খাদ্যবাজার: ৩ বছরের চূড়ায় বিশ্ব খাদ্যমূল্য

আপডেট সময় : ০৫:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬