০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রধান আসামি ইয়াহিয়া গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহরপুর নয়রশিয়া গ্রামে একটি বাড়িতে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. ইয়াহিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াহিয়া ওই গ্রামের ইসা মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর জহরপুর নয়রশিয়া গ্রামে ইয়াহিয়ার বাড়িতে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। এ ঘটনায় পরে মামলা দায়ের করা হয়।

ঘটনার পর থেকে তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালায় পুলিশ। এরই ধারাবাহিকতায় মামলার প্রধান আসামি ইয়াহিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণপুর ইউনিয়নের জহরপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইয়াহিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

28 October 2026

Spread the love
জনপ্রিয়

১৬১১১ নম্বরে ফোন, মাঝনদীতে অসুস্থ লঞ্চযাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

চাঁপাইনবাবগঞ্জে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রধান আসামি ইয়াহিয়া গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬