০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন

তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ ক্রীড়া সংস্কৃতি চর্চার লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ অক্টোবর (সোমবার) বিকাল ৪টায় উপজেলার রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই উদ্বোধনী ম্যাচে স্থানীয় বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী আবিদ হাসান মন্টি সরকার এবং দলটির সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন মিঠু সরকার। আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ নজরুল ইসলাম বিশ্বাস, দৌলতপুর উপজেলা তাঁতী দলের সভাপতি জনাব মোঃ রেদোয়ানুর রহমান সূর্য্য সরকার, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ্ব মোঃ সহিদুল ইসলাম ওলী, দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শের আলী সবুজ, ৯নং রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য জনাব মোঃ মক্লেছ আলী, ৯নং রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান বকুল এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ কেনু খান।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, “যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও নানা ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।” ভবিষ্যতে এ ধরনের সুস্থ ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

20 October 2026

Spread the love
জনপ্রিয়

অগ্নিকাণ্ড মোকাবিলায় সুপ্রিম কোর্টে ফায়ার সার্ভিসের মহড়া

কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৭:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬