ফতুল্লার কাশিপুর ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) কাশিপুর ঐতিহাসিক ঈদগাহ ময়দানে এই মাহফিল সম্পন্ন হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চারবারের সফল চেয়ারম্যান এবং ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল আলম সেন্টু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মূল্যবান ওয়াজ পেশ করেন বিশিষ্ট মুফতি মোহাম্মদ গোলাম রাব্বানী কাসেমী। এছাড়া মাহফিলে সভাপতিত্ব করেন আমির মোঃ আমির হোসেন মেম্বার।
পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।
13 September 2026























